প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ০৩:৩০:১৯
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় 'পার্টনার কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার দুপুর ১টায় ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত সরকার ও আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল আল মামুন কাওছার শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. শাহ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় প্যাকেজ প্রযুক্তির ব্যবহার, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, কৃষির যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ওকলাকৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, খামারি, কৃষি উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ
কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু ইরানের, মেক্সিকোতে পেল উষ্ণ অভ্যর্থনা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সরকারের ব্যাপক কর্মসূচি
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, স্থান পেলেন যারা
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব
ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ, অধ্যক্ষ মোস্তফা কামালের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি